পিরোজপুরের নাজিরপুরে খেয়ার ট্রলার ডুবে নিখোঁজের ৩ দিন পর মা রীনা বেপারী (৩৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কালিগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ওই দিন সকাল ৯টার দিকে স্থানীয়রা উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকার কালিগঙ্গা নদীতে ওই মরদেহটি ভাসমান অবস্থায় দেখতেপেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রীনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ফেরীঘাট এলাকা থেকে ট্রলারে করে খেয়া পার হওয়ার সময় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারনে ৬টি মোটর সাইকেল ও অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায় এ সময় ওই ট্রলারে থাকা মা রীনা বেপারী ও মেয়ে অর্পিতা বেপারী (৮) নিঁখোজ হন। এর আগে মেয়ের মরদেহ এবং গত ৩ দিনে ফায়ার সার্ভিস ও নৌ ডুবুরী দলের চেষ্টায় ৫টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।