ধামইরহাটে পূজামন্ডপে মেয়র পদপ্রার্থী আনারুল ইসলামের আর্থিক অনুদান

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৫:০৮ পিএম
ধামইরহাটে পূজামন্ডপে মেয়র পদপ্রার্থী আনারুল ইসলামের আর্থিক অনুদান

নওগাঁর ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন ধামইরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম মন্ডল এর পক্ষে দলীয় নেতৃবৃন্দ। গতকাল রাতে উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা ও পৌর নেতৃবৃন্দ। পাশাপাশি পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন এবং পূজা উদযাপনে মেয়র প্রার্থী আনারুল ইসলামের পক্ষ থেকে সহযোগিতার অংশ হিসেবে পৌর এলাকার ৬টি মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের নিকট আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলাদলের সহ-সভানেত্রী মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসা মন্ডল, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বেনু আমিন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপন, যুবদল নেতা আবু বক্কর প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে