রোনালদোর পেনাল্টি মিসের পরও জয় পেলো আল নাসর

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ পিএম
রোনালদোর পেনাল্টি মিসের পরও জয় পেলো আল নাসর

পর্তুগাল ফুটবল ফেডারেশনের নিষেধাজ্ঞার পর প্রথম ম্যাচ খেলতে নেমেই পেনাল্টি মিস করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সৌদি প্রো লিগে নিওমকে ১-০ গোলে হারিয়েছে তার দল আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সের মধ্যে হোয়াও ফেলিক্সকে ফাউল করেন নিওমের ডিফেন্ডার মোহাম্মদ আল দোসারি। এরপর পেনাল্টি পায় আল নাসর। কিন্তু স্পটকিক থেকে শট নিয়ে লক্ষ্যভ্রষ্ট হন রোনালদো। ফলে বিরতিতে এগিয়ে যাওয়া হয়নি আল নাসরের। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটের পর গোলের দেখা পায় আল নাসর। বক্সের বাইরে থেকে শট নিয়ে দলকে এগিয়ে দেন ফেলিক্স। পর্তুগাল জাতীয় দলে রোনালদোর সতীর্থ এই ফরোয়ার্ডের গোলেই শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় পায় আল নাসর। চলতি মাসের শুরুতে জাতীয় দল ছেড়ে যাওয়ার ঘটনায় গত সোমবার রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করে পর্তুগাল ফুটবল ফেডারেশন। একই সঙ্গে তাকে ২৫৫ ইউরো জরিমানা করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা জারির সময় থেকে শাস্তির মেয়াদ গণনা করা হলে আগামী ১৪ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন রোনালদো।