গাবতলীতে সার ব্যবসায়ীর কাছে চাঁদাদাবি কথিত তিন সাংবাদিককে জনতার গণপিটুনি

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ পিএম
গাবতলীতে সার ব্যবসায়ীর কাছে চাঁদাদাবি কথিত তিন সাংবাদিককে জনতার গণপিটুনি

বগুড়ার গাবতলীর পেরীরহাট এলাকার সার‌ ব্যসায়ীর সাইফুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা চাওয়ায় কথিত বগুড়া‌ থেকে আগত তিন সাংবাদিককে স্থানীয় জনতা গনপিটুনি দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া ব্রীজ এলাকায়। ‎একাধিকসূত্রে জানা গেছে, বগুড়া থেকে আগত বিপ্লব, রাজিব ও মিথুন নামের তিন সাংবাদিক ‎ঘটনার সকাল ৬ টায় মোটর সাইকেলযোগে গাবতলীর পেরিরহাট এলাকায় যায়। ওই তিন সাংবাদিক সার বোঝাই ভ্যান আটকিয়ে দুই লাখ টাকার চাঁদা দাবী করেন বলে পেরিরহাটের সার ব্যবসায়ী সাইফুল ইসলাম (৬৫) অভিযোগ করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে আশপাশের স্থানীয় জনগণ এসে জড়ো‌ হয়। সার ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার কারনে এক পর্যায়ে স্থানীয় জনগণ  উত্তেজিত হয়ে ওঠে  বগুড়া থেকে আগত তিন সাংবাদিককে গনপিটুনি দেয়, এতে কথিত সাংবাদিকরা গুরুতর আহত হয়।‎গনপিটুনিতে সাংবাদিক বিপ্লবের বাম হাত ভেঙে যায়। এ ব্যাপারে হাত ভেঙে যাওয়া আহত সাংবাদিক বিপ্লব জানায়, খুচরা সার ব্যবসায়ী সাইফুল ৫টি ভ্যানে ১'শ বস্তা সার অন্যত্র নিয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে চাওয়ায় মব সৃষ্টি করে তাদেরকে নির্মমভাবে মারধর করা হয় বলে তারা জানান।সার ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, বিপ্লব, রাজিব ও মিথুন নামের বগুড়ার তিন সাংবাদিক সারের ভ্যান আটকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবী করলে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে তাদেরকে মারধর করে। ইতিপূর্বেও ওই তিন সাংবাদিক নিউজ করার ভয় দেখিয়ে তার ‌কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ছিল বলে‌ও তিনি জানান। ‎গাবতলীর সার, চাল সহ বিভিন্ন ডিলাররা জানিয়েছেন, এসকল কথিত সাংবাদিক ছাড়াও বগুড়ার থেকে আরো কতিপয় সাংবাদিক মাঝেমধ্যে গাবতলীতে এসে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে যায়। গাবতলীর ইউএনও হাফিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, বিষয়টি তারা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে