শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মারিংপাড়া এলাকায় অভিযান চালান ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) র্কণজোড়া ক্যাম্পের সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় কসমেটিকসের সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।