কুড়িগ্রামের রাজিবপুরে গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করেছে রাজীবপুর থানা পুলিশের কিউআরটি (ছজঞ) টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজিবপুর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গাঁজা সেবনের সময় তাঁদের হাতেনাতে আটক করে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন উপজেলার বড়াইডাঙ্গী এলাকার মো. খোরশেদ আলমের ছেলে নাহিদ হাসান (২০) এবং মো. ইসা আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (২১)। আটকের পর তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর আলম জানান, শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।