রাতভর পুলিশের অভিযান-যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি:লালপুর (নাটোর) প্রতিনিধি: | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৪:২১ পিএম
রাতভর পুলিশের অভিযান-যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

নাটোরের লালপুরে রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী যুবলীগ, ছাত্র লীগের ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা ব্যক্তিরা হলেন- লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫), রামকৃষ্ণপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে ও যুবলীগের কর্মী মো. হাফিজুর রহমান (৩৫), মৃত ইয়াকুব আলীর ছেলে ও লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২) এবং উত্তর লালপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. ইমন আহম্মেদ ওরফে আগুন (২২)। থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ এপ্রিল লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম  জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী যুবলীগ, ছাত্র লীগের ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে