দুর্গাপূজার টানা ৫ দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল বেড়েছে রাজস্ব

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৪:৩১ পিএম
দুর্গাপূজার টানা ৫ দিনের ছুটিতে সুন্দরবনে  পর্যটকদের ঢল বেড়েছে রাজস্ব

প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে  মনে হয় তার দুহাত দিয়ে মনের মত করে সাজিয়ে রেখেছে। আর এই দৃশ্য অবলোকন করতে সুন্দরবনের পর্যটকদের বছর জুড়ে আগামন  থাকলেও  এই মুহূর্তে পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পর্যটন ব্যবসাহী  ও বন বিভাগ।  পর্যটক বৃদ্ধির কারণে বেড়েছে সরকারি রাজস্ব। সনাতন ধর্মাবলম্বীদের  দুর্গাপূজায় একটানা ৫ দিনের ছুটিতে প্রতিনিয়ত অসংখ্য পর্যটকদের পদচারনায় মুখরিত সুন্দরবন। গত  শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত  হাজার পর্যটন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পর্যটন স্পট  কটকা কচিখালী জামতলা সী বিচ ঘুরে গেছেন। শরণখোলা  রেঞ্জের আকর্ষণীয় পর্যটন স্পট কটকা অভয়ারণ্য  কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান ইমরান বলেন, দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার পর্যন্ত ৫৭টি টুরিস্ট জাহাজে করে ২ হাজার ৭৭৬ জন বিভিন্ন বয়সের পর্যটক কটকা  কচিখালীসহ বিভিন্ন স্পটে   ঘুরে গেছেন। সাগর তীরবর্তী কটকা মায়াবী চিত্র হরিণের পাল, বানর শুকরসহ বন্যপ্রাণী  ছোটাছুটি দেখে আনন্দ উল্লাস করেছে। ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)এর সাধারণ সম্পাদক শাহজামান খান পপুল  বলেন আগের যেকোনো সময়ের তুলনায় অধিক সংখ্যক পর্যটক সুন্দরবনে ঘুরে আসছেন পূজার একটানা ৫ দিনের ছুটির কারণে পর্যটকদের  সংখ্যা বৃদ্ধি পেয়েছে।  এই ছুটির কারণে ৬০টি জাহাজে পর্যটকরা  আগাম বুকিং দিয়েছিল। জাহাজের পর্যটকরা সুন্দর পরিবেশে সুন্দরবন ঘুরে ফিরে এসছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডি এফ ও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন এখন নতুন সাজে সজ্জিত হয়েছে। বেড়েছে বাঘ হরিনসহ বন্যপ্রাণীর সংখ্যা। বৃদ্ধি পেয়েছে পদচারণা।  পর্যটকদের নৌযানে যাতায়াতে সময় মাঝে মধ্যে  চোখে পড়ছে খাল বা নদীর সাঁতরে বাঘ পার হতে। দূর্গা পূজার ছুটিতে ব্যাপক সংখ্যক পর্যটক সুন্দরবনে ঘুরে গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে