আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা নাঈম আহমেদ হাওলাদার গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ শেষে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিশাল পথসভা করেন তিনি।
পথসভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘদিন ধরে এলাকায় নাঈমের নানামুখী সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মাঝে তাঁকে ঘিরে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে নাঈম আহমেদ হাওলাদার বলেন, জনগণের পাশে থেকে নিশানবাড়িয়া ইউনিয়নের অবহেলিত প্রতিটি জনপদের কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ এই ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
পথসভায় অতিথি হিসেবে স্থানীয় বিএনপি নেতা মনির গাজি, সুলতান সিকদার, পনু ঘড়ামী, তালতলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান সুমন, প্রাক্তন আহ্বায়ক রুহুল আমিন হোসেন রোমান, তালতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, কলেজ ছাত্রদলের প্রাক্তন ভারপ্রাপ্ত আহ্বায়ক বশির উদ্দিন এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক তামিম হাসান রানা উপস্থিত ছিলেন