হাটহাজারী উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৩:৫৭ পিএম
হাটহাজারী উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

"এক দিনে এক লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য" প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক গৃহীত ১ দিনে ১ লক্ষ  বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নের বিভিন্ন স্থানে ৬ হাজার ৫শ বৃক্ষরোপণ করা হচ্ছে। একইসাথে রোপণকৃত প্রতিটি বৃক্ষ সঠিকভাবে পরিচর্যার জন্য সংশ্লিষ্ট ইউনিয়পরিষদ ও পৌরসভার মাধ্যমে তদারকি করা হচ্ছে। প্রতিটি গাছের  জৈব সার, খুটি, নিয়মিত পানি দেয়া, ফেন্সিং করে দেয়া হবে। কোন গাছ মারা গেলে পুনরায় গাছ লাগিয়ে দেয়া হবে। হাটহাজারী -রাউজান মহাসড়কের ভানজইন এলাকায় সকাল ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এইসময় উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কর্মসূচি  সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘এক দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি’। এই কর্মসূচির আওতায় উপজেলার আওতাধীন ১৪ টি ইউনিয়নে এক সাথে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে