ময়মনসিংহ মেডিকেলে ইন্টারনাল মেডিসিন দিবস পালিত

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ১১:১৩ এএম
ময়মনসিংহ মেডিকেলে ইন্টারনাল মেডিসিন দিবস পালিত

ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞগণ; জটিলতার মোকাবেলায় দক্ষ, রোগীর সেবায় অপরিহার্য  প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ মেডিকেলে ইন্টারনাল মেডিসিন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ডিপার্টমেন্টের উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামে সেমিনার, কেক কাটা ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি  পালিত হয়।

বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এর বিভাগীয় আহবায়ক প্রফেসর ডা. ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ  প্রফেসর ড. মোস্তফা জাহিদ কামাল। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এর সদস্য সচিব প্রফেসর ডা. এমদাদ উল্লাহ খান, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. খোরশেদ আলম। সেমিনার শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে  মেডিকেল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে