ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৩০ এএম
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ভালুকা উপজেলার জামিরদিয়া এলকায় মাদকসেবী সজ্জাম হোসেনের ছুরিকাঘাতে রবিন্দ্র ঋষি নামে এক সেলুন ব্যবসায়ী খুন হয়েছে।  পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে। ঘটনাটি মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা রাতে জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট  পোষাক কারখানার সামনে মুক্তিযোদ্ধা মার্কেট।

 প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ২৭অক্টোবর সন্ধা রাতে হত্যাকারী সাজ্জাত সেলুনে ঢুকে রবিন্দ্রকে ছুরিকাঘাত করেন । রবিন্দ্র প্রাণ বাঁচাতে পাশেই সাজ্জাতের  বাবা বাবুলের দোকানে আশ্রয় নেয়। সাদ্দাম তার পিতা বাবুলের দোকানেই উপর্যুপরি ছুরিকাঘাত করে রবিন্দ্রকে হত্যা করা হয়। ছুরি হতে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপর পুলিশ আসে। অভিযান চালিয়ে সাজ্জাতকে গ্রেফতার করেছে। 

নিহতের স্ত্রী সূচিত্রা জানান, সাজ্জাত নেশা করার জন্য প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। কিছুদিন ধরে রবিন্দ্র তাকে টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন। কেন টাকা দেয় না এনিয়ে সাজ্জাতের সাথে আমার স্বামীর কথাকাটাকাটি হয়। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সাজ্জাত এনিয়ে আমার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। নেশার টাকা না দেয়ার বিরোধের জেরেই স^ামীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহত রবেন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে।  তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল যায়। লাশ উদ্ধার করে ভালুকা থানায় নিয়ে যায়। মামলার প্রস্তুতি চলছে। বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে