দশ বছরে পদার্পন করল কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:২৬ পিএম
দশ বছরে পদার্পন করল কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ

জেলার সক্রিয় সাংস্কৃতিক সংগঠন হিসেবে দশ বছরে পদার্পন করল কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ। এ উপলক্ষে গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. তৌহিদা জেসমিন শম্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন আতাউর রহমান খান মিলন, বিশিষ্ট সংগীতশিল্পী মো: আবুল হাশেম, নৃত্য প্রশিক্ষক মানস কর, নাট্য নির্দেশক আবদুল ওয়াহাব, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের উপদেষ্টা আব্দুল কাদির হিরু ও সামিউল হক মোল্লা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগীতশিল্পী মজিবুর রহান, সংগীতশিল্পী সিক্তা ঘোষ, নাট্য অভিনেতা জাবিদ সোহেল, যাত্রা অভিনেতা হাবিবুর রহমান দুলাল, সংগীতশিল্পী মিজানুর রহমান, সাহিত্য সংগঠক সাদরুল উলা, সাবেক সাধারণ সম্পাদক র.ম পাশা ও মুহাম্মদ শামীম রেজা প্রমুখ। বক্তারা বলেন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ একটি সৃজনশীল সংগঠন। ভবিষ্যতে এর কার্যকার্য যেন আরো বেগবান হয় বক্তা এবং সুধীজন সেই প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন জুলহাস উদ্দিন সুজন, জসিমউদদীন হিরু, সামসুল ইসলাম শাহীন, কায়েস আকন্দ, নিরব রিপন, সেতারা বেগম সেতু, জহিরুল হাসান রুবেল, মেহেদী হাসান হৃদয়, তাসলিমা আক্তার নিঝুম, তোড়া দেবনাথ ও অনয়া সরকার ইশা। আবৃত্তি করেন শরদিন্দু বিশ্বাস, সোহেলী শিরিন সীমা, অক্ষর রায়, রাওনাফ ফাইরুজ স্নেহ ও নুসাইবা বিনতে আকরাম। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে রুফাইদাহ রহমান ও যাদু পরিবেশন করে শৈবাল কুমার পাল। মঞ্চ পরিকল্পনায় ছিলেন মো: নাজমুল হক, জীবন দাস, সৌরভ ঘোষ ও রাফিদ রহমান সীমান্ত। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবির উদ্দিন ফারুকী সোয়েল।

আপনার জেলার সংবাদ পড়তে