কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধ প্রায় ১০০-২০০ মিটার ভেঙ্গে গেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এই কাজটি ঠিকাদার প্রতিষ্ঠান বিপ্লব সিং নিয়েছে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট অধিদপ্তর গণমাধ্যম কর্মীদের জানান, গত বর্ষা মৌসুমে ছাতিরচর ইউনিয়নে ঘোড়াউত্রা নদী থেকে বালি উত্তোলনের কারণে সরকারি লক্ষ লক্ষ টাকার কাজ ক্ষতি হয়েছে বলে তারা উল্লেখ করেন। এখনও এসব নদী রক্ষা বাঁধ থেকে অসাধু ব্যবসায়ীরা বালি আনলোড করছে ষ্টীল বডি নৌকা দিয়ে। এই বালি আনলোড না করা হলে নদী রক্ষা বাঁধ প্রকল্প আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এস.ডি রুবেল মিয়া এই প্রতিনিধিকে জানান, পানি কমলে ঠিকাদার প্রতিষ্ঠান বাঁধের কাজ করবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের আরও ১ বছর মেয়াদ রয়েছে বলে মুঠোফোনে সাংবাদিকদের অবগত করেন।