সোনারগাঁয়ে যুব দিবস উৎযাপন

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০২:৪৬ পিএম
সোনারগাঁয়ে যুব দিবস উৎযাপন

জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষে গতকাল রবিবার সোনারগাঁয়ে জাতীয় পতাকা উত্তোলন, রেলী, আলোচনা সভা ও যুব উদ্দোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

 সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ ভূঁইয়া। বক্তব্য রাখেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ কাউসার, যুবদল নেতা মোঃ রাকিবনহাসান, সোনারগাঁও পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ। এসময় ৫ জন যুব উদ্দোক্তার মধ্যে পদক বিতরণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

আপনার জেলার সংবাদ পড়তে