শেরপুর জেলা ইজতেমার খুঁটি স্থাপন ও উদ্বোধন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৬:৫৮ পিএম
শেরপুর জেলা ইজতেমার খুঁটি স্থাপন ও উদ্বোধন

আগামী ২৬, ২৭ ও ২৮  নভেম্বর শেরপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  এ উপলক্ষে গত  শনিবার শেরপুরের নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজ মাঠে ইজতেমার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে খুঁটি স্থাপন ও উদ্বোধন করা হয়। এ সময় ঢাকা থেকে আসা তাবলিগ জামাতের মুরব্বিগণ, ইন্দোনেশিয়া থেকে আসা তাবলিগ জামাতের সদস্যবৃন্দ এবং শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের তাবলিগ জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আসন্ন জেলা ইজতেমাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তিন দিনব্যাপী এ ইজতেমায় শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে