বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপন, তিন প্রতিষ্ঠাতাকে আজীবন সম্মাননা স্মারক প্রদান ও নৈশভোজের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বিকালে শহরের বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রেসক্লাব প্রাঙ্গন হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহবায়ক এজেড এম ইমাম উদ্দিন মুক্তার সভাপতিত্বে ও সদস্য সচিব ও দৈনিক আমার দেশ প্রতিনিধি ফেরদৌস আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নাজমুস ছালেহীন, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক পৌর মেয়র ও উপজেলা পৌর বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাকারিয়া হারুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শামসুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এফএম এ সালাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সুজিত কুমার সিংহ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী ইদ্রীস, পৌরসভা প্রকৌশলী সুকোমল রায়, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সরকার, এম ইদ্রিছ আলী, সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন নয়ন, এম মাহবুব আলম খান, মাহবুবুল আলম রতন, এএইচ এম মাজহারুল আজাদ বুলবুল, মো. মোফাজ্জল হোসাইনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।