চাটমোহরে

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতা নিয়ে আলোচনা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৯ পিএম
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতা নিয়ে আলোচনা

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারা দেশে একযোগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। 

এদিকে নতুন কুঁডি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান চাটমোহর উপজেলা পরিষদ সভা কক্ষে ভার্চুয়ালি সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের পর চাটমোহরে এই প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান। এসময় সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান,উপজেলা প্রকৌশলী ইজাজুল আলম,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আঃ গণি,ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসরাম,পিআইও ওমর খৈয়াম,যুব উন্নয়ন অফিসার আঃ মাবুদ,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু,শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আশরাফুল ইসলাম হেলাল,ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম,শেখ রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এ ১০ থেকে ১৪ বছর বয়সীদের ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে