চৌগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ পিএম
চৌগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আল জুহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল জুহান ওই গ্রামের জনি হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী জামালের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ সরকার জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে