কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে 'নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২' উদ্ধোধন

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ পিএম
কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে 'নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২' উদ্ধোধন
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২' উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে উদ্ধোধন করা হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারা দেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ, গাজীপুর জেলা জামায়াতের আমির মাওলানা শেফাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, উপজেলা সমবায় অফিসার ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মাহফুজুল আমিন পাপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে উদ্বোধনী ফুটবল প্রতিযোগিতায় কাপাসিয়া সদর ইউনিয়ন বনাম তরগাঁও ইউনিয়নের মাঝে ড্র অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সূত্র জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারা দেশের মতো কাপাসিয়া উপজেলাতেও দল গঠন করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটির জন্য দল প্রস্তুত করা হয়েছে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং ৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরবর্তী সময়ে প্রতিযোগীরা জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-১)-এ কাপাসিয়া উপজেলা থেকে প্রতিযোগীরা অংশ নিয়ে বেশ কয়েকটি ম্যাচে ভালো ফলাফল অর্জন করেছেন। দ্বিতীয় আসরেও প্রতিযোগীরা ভালো ফলাফল অর্জন করবেন বলে আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, নতুন কুঁড়ি ২০২৬ বলতে মূলত দুটি আলাদা ঐতিহ্যবাহী ও সরকারি প্রতিভা অন্বেষণ কর্মসূচিকে বোঝায়: ১. নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৬–২০২৭ / সিজন-২): বাংলাদেশ সরকারের ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের জন্য এটি পরিচালিত হচ্ছে। • বয়সসীমা: ১০ থেকে ১৪ বছর (এবং দাবায় ৮ থেকে ১৪ বছর)। • ইভেন্টসমূহ: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস (সর্বোচ্চ ২টি ইভেন্টে অংশগ্রহণ করা যায়)। • স্তরসমূহ: উপজেলা, জেলা, অঞ্চল (১০টি) ও জাতীয় স্তর। • বর্তমান অবস্থা: ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বাছাই পর্ব শেষে ৫ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ২. বিটিভির ঐতিহ্যবাহী নতুন কুঁড়ি (সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ): বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক পরিচালিত শিশু-কিশোরদের শিল্প-সংস্কৃতি ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। • বিভাগসমূহ: 'ক' শাখা (৬ থেকে ১১ বছরের কম), 'খ' শাখা (১১ থেকে ১৫ বছর) এবং ক্বিরাত একক (১২ থেকে ১৭ বছরের কম)। • বিষয়সমূহ: অভিনয়, আবৃত্তি, নৃত্য, সংগীতসহ মোট ১৮টি বিষয়। • পর্যায়: ১৮টি আঞ্চলিক ও ৮টি বিভাগীয় বাছাই কেন্দ্র, এরপর বিটিভিতে জাতীয় বাছাই পর্ব এবং ঢাকায় সেরা ১০ ও গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
আপনার জেলার সংবাদ পড়তে