কিশোরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৮:২৭ পিএম
কিশোরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই সাথে কিশোরগঞ্জ সদর উপজেলা মিনি ষ্টেডিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে খেলার উদ্বোধন করেন জেলাপ্রশাসক সোহানা নাসরিন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবাহী কমকর্তা মো: কামরুল হাসান মারুফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি ইসরাঈল মিয়া,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, খেলোয়াড়গণ।

শুভ উদ্বোধনীর দিনে সদরের যশোদল ইউনিয়ন বনাম চৌদ্দশত ইউনিয়ন খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৫ বছর পর, এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি আবার শুরু হয় নতুন আঙ্গিকে। গৎ অক্টোবর থেকে শুরু হয় ‘নতুন কুঁড়ি’-এর প্রাথমিক বাছাই পর্ব।

‘নতুন কুঁড়ি’ শুধু একটি শিশু-কিশোর প্রতিযোগিতা ছিল না, বরং এটি ছিল সাংস্কৃতিক বিকাশের এক অবিচ্ছেদ্য অংশ। ১৯৭৬ সালে বাংলাদেশের টেলিভিশন (বিটিভি) শুরু করে একটি বৃহৎ উদ্যোগ, যার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভা এক প্ল্যাটফর্মে উঠে আসার সুযোগ পায়।

১৫ বছর পর আবার এই প্ল্যাটফর্মটি খুলে যাচ্ছে এবং এতে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের এক সুযোগ তৈরি হচ্ছে, যা দেশের সাংস্কৃতিক জীবনে একটি বড় পরিবর্তন আনবে।

স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংস্কৃতিক দর্শন ‘নতুন কুঁড়ি’ প্রকৃতপক্ষে একটি উদ্যোগ, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদৃষ্টির পরিচায়ক। তাঁর লক্ষ্য ছিল শুধুমাত্র দেশের অর্থনৈতিক উন্নতি নয়, বরং একটি সাংস্কৃতিক বিপ্লবও চালু করা। তিনি উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে, যা সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করতে পারে।

শহীদ জিয়া মনে করতেন যে, সাংস্কৃতিক উন্নয়ন দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সমান গুরুত্বপূর্ণ। সেদিক থেকে ‘নতুন কুঁড়ি’ একটি জাতীয় মঞ্চে পরিণত হয়েছিল, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, বাদ্যযন্ত্র, চিত্রাঙ্কন সহ নানা ক্ষেত্রে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারত। এটি ছিল শিশুদের জন্য শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং একটি শিক্ষা ক্ষেত্রও, যেখানে তারা শিখত এবং নিজেদের প্রতিভাকে আরও বিকশিত করার সুযোগ পেত। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদরে এই খেলাধুলার মাধ্যমে একটি নতুন অধ্যায় সুচিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে