পুলিশ প্রশাসনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় লক্ষীপাশা চৌরাস্তা এলাকার একটি হোটেলের কনফারেন্স রুমে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, মাদক নির্মূলে দলীয় নেতা কর্মীদের আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। মাদক ব্যবসায়ীরা কোন দলের নয়। সমাজের ও রাষ্ট্রের শত্রু তারা। মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক না কেনো কোন ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে হলে দলের লোকদের মধ্যে কোন ভেদাভেদ রাখা যাবে না।
মতবিনিময়কালে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ফেরদৌস রহমান, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজি সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আহম্মেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদ, লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ আকতার হোসেন মোল্যা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদ আলম শিপলু সহ যুবদলের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।