চকরিয়ায় বন্য হাতির আক্রমণে দুই শ্রমিক আহত

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৫:৪৩ এএম
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে দুই শ্রমিক আহত

কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্ক সংলগ্ন খ্রিষ্টানপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছেন দুই নির্মাণ শ্রমিক। শনিবার (৩ মে) সকালে সাফারি পার্কের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চকরিয়ার কাকারা ইউনিয়নের নুরুল আবছার (২০) ও আরিফুল ইসলাম (২১)। তারা পার্কের দেয়াল নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।

সকালে দুটি বন্য হাতি ফসলি জমিতে ঢ়ুকে পড়লে স্থানীয়রা ধাওয়া দেয়। এক পর্যায়ে হাতিগুলো নির্মাণশ্রমিকদের থাকার ঘরে আক্রমণ করে। এতে দুজন গুরুতর আহত হন।

স্থানীয়রা জানায়, একজনের বুকের হাড় ভেঙেছে এবং অপরজনের চোখে মারাত্মক আঘাত লেগেছে। বর্তমানে তাদের মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার সময় পার্শ্ববর্তী বসতঘর ও ফসলেরও ক্ষতি হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আজিজ মিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে