ঈদ

লায়ন মোঃ গনি মিয়া বাবুল | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৮:৩২ পিএম
ঈদ

রমজান মাস শেষে

ঈদ এসেছে ফিরে,

খুশী আজ বিশ্ব জুড়ে

আনন্দ সব ঘরে ঘরে।

আত্মীয়-স্বজন মহা আয়োজন

নতুন জামা-জুতো কেনা,

এসেছে শাওয়ালের চাঁদ সোনা

অতি আপন অমলিন চিরচেনা ।

ধনী-গরীব সবাই মিলে

ঈদ উৎসব পালন করে,

প্রত্যেকে প্রত্যেকের দ্বারে

বরণ করে নেয় তারে।

কোলাকুলি মিষ্টিমধুর বুলি

পিতা মাতাকে কদমবুছি,

ঈদ আনন্দ ঘরে ঘরে

বারবার আসুক ফিরে।