কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিশু নিহত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৪:১৭ পিএম
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিশু নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় মরিয়ম নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের এক মাত্র মেয়ে।  শিশুর পরিবারের সদস্যরা বলেন, দুপুরের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গামি একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি এসে শিশুটির শরীরের উপর চাপা চলে যায়। ঘটনার পর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় এক মাত্র সন্তানের মৃত্যুতে মায়ের কান্নায় হাসপাতাল প্রাঙ্গন ভারি হয়ে উঠে।  এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।  কালীগঞ্জ থানার এসআই হাসনুজ্জামান বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে