মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৬:৪৩ পিএম
বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

পাবনার চাটমোহরে মাদক ব্যবসায়ী ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রিতে নিষেধ করায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন হারুন নামের এক ব্যক্তি। হারুন চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালি গ্রামের    ছেলে।  গত শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে বিএনপি নেতা রেজাউল করিম ওরফে কাজী খোকন এব সংবাদ সম্মেলনে অভিযোগ করেন হারুন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে ইয়াবা ট্যাবলেটের কারবারী। ইয়াবা ট্যাবলেট এনে হারুন বিভিন্ন মাদক বিক্রেতার কাছে সরবরাহ করে। মাদক বিক্রেতা নিষেধ করায় এবং মাদক ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে াবস্থান নেওয়ায় হারুন বিএনপি নেতা কাজী খোকনকে চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে চাঁদা দাবির অভিযোগ করেছেন।  কাজী খোকন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে নেতা-কর্মীদের মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমি মাদক ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি,এটাই আমার অপরাধ। কাজী খোকন বলেন,হারুন এলঅকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাকে মাদক বিক্রি করতে নিষেধ করায় আমাকে হুমকি দিয়েছে। আমি তাকে ডেকে এনে মাদক বিক্রি করতে নিষেথ করি ও শাসন করা হয়। কিন্তু হারুন কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও নেতার ছত্রচ্ছায়ায় আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছে। আমি জীবনে কখনো কারো কাছে চাঁদা দাবি করিনি। এমন প্রমাণ পেলে আমি আত্মহত্যা করবো। তিনি সাংবাদিকদের এ বিষয়ে খোঁজ নিয়ে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথ সুগম করার আহবান জানান। কাজী খোকন বলেন জনৈক ডলার হারুনের সঙ্গ ছেড়ে দেওয়ায় তাকে পুলিশ দিয়ে আটক করে জেলে পাঠানো হয়েছিল। আমি মাদক ব্যবসায়ী হারুনের বিরুদ্ধে অইনগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। কাজী খোকন বলেন,আমি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে। সংবাদ সম্মেলন শেষে এলাকার মানুষ মাদক ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে