নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়ায়) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৯ মার্চ রাত প্রায় সাড়ে ১১ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুণের সুত্রপাত ঘটে লিপি আক্তারের বাসা থেকে। তবে কি দিয়ে আগুণের সুত্রপাত তা কেউ বলতে পারছেন না।ওই অগ্নিকান্ডে ৬ টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় চার ঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত একজন জানান কয়েল থেকে আগুনের সুত্রপাত। অগ্নিকান্ডে মোঃ সাইদুক ইসলাম,জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক,লিপি আক্তার, শফিকুল ইসলামের সর্বস্ব আগুনে ভষ্মিভুত হয়ে যায়। কোন কিছুই রক্ষা করতে পারেনি তারা। এ সময় নগদ টাকা,চাল,ঘরের মুল্যবান আসবাবপত্র,স্বর্ণালংকার,গবাদি পশুসহ আগুণে পুড়ে যায়। ক্ষতির পরিমান প্রায় কয়েক কোটি টাকা হবে। লিপি আক্তার নামে এক বাসার মালিক জানান,হঠাৎ করে দাউ দাউ করে আগুণ জ্বলে ওঠে। আগুণের গতি এতো বেশি প্রখর ছিল যে মুহুর্তে সবকিছু পুড়ে যায়। সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জানান,আমরা প্রায় চার ঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা সম্ভব হয়নি।