অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ১২:১৩ পিএম
অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের

জ্বালানি তেলের চলমান অস্থিরতা মোকাবেলায় সরকার নিয়েছে এক নতুন উদ্যোগ। এবার জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিলে সহায়তাকারীর জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকারের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। 

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশজুড়ে জ্বালানি তেলের মজুত ও বিতরণের ওপর নজরদারি বাড়াতে সব জেলায় এরমধ্যেই ভিজিল্যান্স টিম বা তদারকি দল গঠন করেছে সরকার।

ইরান-ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্র আপাতত মধ্যপ্রাচ্যের দেশগুলো হলেও তার প্রভাবে পুরোপরি অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। প্রতিদিনেই বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একইসাথে বাড়ছে সমুদ্র পথে জাহাজযোগে কন্টেইনার ও পণ্য পরিবহন খরচ। আর এই অস্থিরতা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য। অবশ্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও বাংলাদেশে দাম না বাড়িয়ে আগের অবস্থায় রেখেছে ক্ষমতাসীন বিএনপি সরকার।

তবুও রাজধানীসহ দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে কিছু দিন ধরে। তেলা সংকটে অপ্রীতিকর ঘটনাও ঘটছে কোথাও কোথাও।

উল্লেখ্য, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এর আগে সরকার ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা আইনি ব্যবস্থা নিয়েছিলো। তবে এসব পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে