গোমস্তাপুরে ভারতীয় স্কাপ সিরাপসহ আটক ১

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ১২:২৮ পিএম
গোমস্তাপুরে ভারতীয় স্কাপ সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২১৭ বোতল ভারতীয় নেশা জাতীয় স্কাপ সিরাপসহ আরিফ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিসকালিপুর গ্রামের মাফির আলী। এ সময় একটি ইজিবাইজ জব্দ করা করা হয়। ১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।  বিজিবি জানায়, বাঙ্গাবাড়ি বিওপির একটি টহলদল ওই সীমান্তের বিভিন্নস্থানে টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওই বিওপির টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে বিজিবির অন্য সদস্যরা সোমবার সকাল ৭টার দিকে বেগুনবাড়ি এলাকায় অভিযান চালান। পরে অভিযান চালিযে আরিফকে আটক করা হয়। ওই সময় ২১৭ বোতল ভারতীয় নেশা জাতীয় স্কাপ সিরাপ ও ব্যাটারিচালিত ইজিবাইজ জব্দ করা হয়।  ১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটক আরিফকে ভারতীয় নেশা জাতীয় স্কাপ সিরাপ ও ইজিবাইজ গোমস্তাপুর থানায় জমাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার,গরু,মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে