ঘোড়াঘাটে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ১২:৪৮ পিএম
ঘোড়াঘাটে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বালুবোঝাই বিকল ট্রাকের পেছনে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হন নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের আপন চন্দ্র দাস (২৬)। আহত চালক বিকাশ চন্দ্র দাস (৩০) ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালক ও সহকারী কেবিনে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কেবিন কেটে একজনের মরদেহ ও আহত চালককে উদ্ধার করে।

আপনার জেলার সংবাদ পড়তে