গতকাল সোমবার ৩০ মার্চ সকাল ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলায়, কৃষি প্রনোদণা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়, কাহারোল উপজেলা কৃষি অফিসের চত্বরে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ইং অর্থ বছরে খরিপ-১ মৌসমে আউস ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচী গ্রহন করা হয়। বিতরণ অনুষ্ঠানে কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী (ভূমি) কমিশনার প্রবীর বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ খোরশেদ হাসান এবং ৬টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই কর্মসূচীর আওতায় ৯শত জন কৃষকের মাঝে আউস ধানের জন্য প্রতি জন কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়। অপর দিকে ৪৫জন পাট চাষীর মাঝে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।