মহাদেবপুরে নতুন ওসির যোগদান

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৫:৪৭ পিএম
মহাদেবপুরে নতুন ওসির যোগদান

নওগাঁর মহাদেবপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ওমর ফারুক। এর আগে তিনি নওগাঁ জেলা পুলিশ অফিসে ইন্সপেক্টর (ক্রাইম) পদে কর্মরত ছিলেন। তিনি আগের ওসি শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। একই আদেশে শহিদুল ইসলামকে নওগাঁ পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে বদলী করা হয়। নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম গত ২৫ মার্চ এই বদলীর আদেশ দেন। ২৮ মার্চ ওমর ফারুক নতুন কর্মস্থলে যোগ দেন। নতুন ওসি জানান, ২০০৩ সালে তিনি বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর পদে চাকরিতে যোগ দেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে তাকে মুন্সিগঞ্জ থানায় পদায়ন করা হয়। এরপর বিভিন্ন সময় তিনি রাঙ্গামাটি, দিনাজপুর, রংপুরে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে নাটোর ও গাইবান্ধায় এবং অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে লালমনিরহাট ও হাইওয়ে পুলিশে দায়িত্ব পালন করেন। ওসি ওমর ফারুক জানান, মহাদেবপুর উপজেলার স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এলাকার মানুষ যাতে শান্তি ও স্বস্তিতে ঘুমাতে পারেন সেজন্য যা কিছু করা প্রয়োজন সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। উল্লেখ্য, নওগাঁ জেলা পুলিশ সুপারের গত ২৫ মার্চের আদেশে মহাদেবপুর ছাড়াও আরো ৫টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়। এগুলো হলো, পত্নীতলা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামানকে নওগাঁ সদর মডেল থানার ওসি, নওগাঁ পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মো: সাহাবুদ্দীনকে নওগাঁ পুলিশ অফিসের ইন্সপেক্টর (ক্রাইম), নওগাঁ সদর কোর্টের কোর্ট পুলিশ পরিদর্শক-১ মিন্টু রহমানকে ধামইরহাট থানার ওসি এবং নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হককে পত্নীতলা থানার ওসি।

আপনার জেলার সংবাদ পড়তে