ঘোড়াঘাটে অবৈধ মজুদ করে রাখা ১৬৭১ লিটার ডিজেল উদ্ধার

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৩:৪৫ পিএম
ঘোড়াঘাটে অবৈধ মজুদ করে রাখা ১৬৭১ লিটার ডিজেল উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ১৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত “সালাম ভলকানাইজিং”দোকানে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। অভিযানে দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল তেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল এসব ডিজেল।

জব্দকৃত তেল পরবর্তীতে মের্সাস খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশন, ঘোড়াঘাটে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপনার জেলার সংবাদ পড়তে