গৌরনদীতে চার জুয়াড়ী আটকের ঘটনায় মামলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৪:০৭ পিএম
গৌরনদীতে চার জুয়াড়ী আটকের ঘটনায় মামলা

বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকার মোবারক সিকদারের বাড়ির বাগানে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ চারজন জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় থানার এসআই মিটুল কুমার কুন্ডু বাদি হয়ে আটককৃত চারজনের বিরুদ্ধে থানার মামলা দায়ের করেছেন (যার নং ৪১)। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের আদালতের সোর্পদ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার একদল পুলিশ কাসেমাবাদ এলাকার মোবারক সিকদারের বাড়ির বাগানে অভিযান চালিয়ে ওই গ্রামের হারুন-অর রশিদ সিকদারের ছেলে সোলায়মান সিকদার (৪৫), মোশারেফ হোসেনের ছেলে মাকসুদ খলিফা (৩৮), জয়নাল লস্করের ছেলে রমজান লস্কর (৪৫) ও আইয়ুব আলী হাওলাদারের ছেলে আসাদ হাওলাদারকে (৪৫) আটক করে। এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও সর্বমোট নগদ ৭ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে