র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল মঙ্গলবার (৩১ মার্চ) রাত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর এলাকায় জনৈক রইচ উদ্দিন মুন্সী (৫১) এর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর টু চাঁদপুর গামী পাঁকা রাস্তার পার্শ্বে কলাবাগান হতে পরিত্যক্ত অবস্থায় ১০ টি শর্টগানের কার্তুজ ও ০৯ টি টিআর গ্যাস সেল উদ্ধার করে। উদ্ধারকৃত শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।