র্যাব-১০ সিপিএসসি লালবাগ ক্যাম্প এর একটি চৌকস দল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন ঢাকা মেস নতুন কলোনী (নতুন বাজার) জনৈক মোশারফ হোসেন বদ্দা এর শয়ন কক্ষের পাশের দক্ষিণ দুয়ারী টিনের দরজা সংবলিত ছোট ঘরের কাঁচা মেঝেতে তক্তার পাটাতনের উপর পুরাতন তোষকের নিচে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।