সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন ইউএনও

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৭:৫০ পিএম
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন ইউএনও

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি ভুক্তভোগী ৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী প্রদান করেন।

জানা যায়, গত রোববার রাতে হঠাৎ আগুন লেগে  বসতবাড়ি পুড়ে যায়। এতে ৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের ঘরবাড়ি, আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দমকল বাহিনী পৌঁছানোর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থলে ছুটে যান ইউএনও। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিররবারের হাতে শুকনো খাবার, চাল, ডাল এবং কম্বল তুলে দেন। পাশাপাশি দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন।

এ সময় ইউএনও বলেন,দুর্যোগের এ সময়ে প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই সহায়তায় কিছুটা স্বস্তি প্রকাশ করলেও দ্রুত স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে