কম দামে ডিজেল কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৪:০৮ পিএম
কম দামে ডিজেল কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি তেল নিয়ে সংকট তৈরি হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের জানিয়েছেন, কাজাখস্তান থেকে কম দামে জ্বালানি তেল কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ।

মনির হোসেন চৌধুরী জানান, “জ্বালানি তেল নিয়ে বিভিন্ন প্রস্তাব পাচ্ছি। কাজাখস্তান থেকে ৭৬ ডলারে প্রতি ব্যারেল ডিজেলের প্রস্তাব পেয়েছি।”

মনির হোসেন চৌধুরী বলেন, ‘সস্তায় পেলে কিনতে অসুবিধা নেই। তিনি বলেন, “শুধু প্রস্তাব পেলেই হবে না। প্রক্রিয়াগুলো সম্পন্ন করে সরবরাহ নিশ্চিতের বিষয় আছে। প্রায় ১ লাখ মেট্রিক টন সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে দেশটি।”

আপনার জেলার সংবাদ পড়তে