পাংশায় মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ১

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৪:২৯ পিএম
পাংশায় মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ১

রাজবাড়ীর পাংশা পৌরসভার মৈশালা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিতা ওই নারী গত ৩০ মার্চ দুপুর আনুমানিক আড়াইটার দিকে পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকায় তার পরিচিত একজনের সঙ্গে দেখা করতে যান। পরে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার উদ্দেশ্যে মৈশালা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন।এই সময় সাদা রঙের একটি হাইয়েস মাইক্রোতে আসামিরা তাকে জোরপূর্বক তুলে নেয়। একপর্যায়ে আসামিরা তার সঙ্গে জোরপূর্বক শারীরিক মিলনের চেষ্টা করে। ভুক্তভোগী রাজি না হওয়ায় আসামিরা তাকে গাড়ির পেছনের সিটে শুইয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং পালাক্রমে ধর্ষণ করে। প্রথমে হাসিবুর রহমান অন্তর (৩২), পরে রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) এবং সর্বশেষ মোঃ বরকত মুন্সী (৩৪) তাকে ধর্ষণ করে। রাত আনুমানিক ৭টার সময় ভুক্তভোগীকে অজ্ঞাত স্থানে নামিয়ে দেওয়া হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় অটোযোগে তিনি কুষ্টিয়া সদর থানায় পৌঁছান এবং শারীরিক অসুস্থতার কারণে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে, ৩১ মার্চ সন্ধ্যায় ভুক্তভোগী নারী পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০১। পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণির নেতৃত্বে পুলিশ ফোর্স মঙ্গলবার রাত ৮টার দিকে পাংশা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২নং আসামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযুক্তদের মধ্যে হাসিবুর রহমান অন্তর পাংশা পৌরসভা তরুণ দলের সভাপতি ও  পাংশা পৌরসভার  কুল্টিয়া গ্রামের হাবিবুর রহমান রাজার ছেলে। রাশেদুজ্জামান রাশেদ উপজেলার কলিমহর ইউনিয়নের ধানুরিয়া গ্রামের মোঃ আব্দুল মজিদ এর ছেলে ও মোঃ বরকত মুন্সী পাংশা পৌর শহরের নারায়ণপুর গ্রামের তাইজাল মুন্সীর ছেলে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর ২নং আসামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এবং ওই ভুক্তভোগী নারীর ডাক্তারী পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে