সারাদেশে মটর সাইকেল, লড়ি ও বাসের তেলের চাহিদা সংকট

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৫:১৬ পিএম
সারাদেশে মটর সাইকেল, লড়ি ও বাসের তেলের চাহিদা সংকট

কিশোরগঞ্জের বাজিতপুর, কটিয়াদী, ভৈরব অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনায় মটর সাইকেল, লড়ি ও বাসের তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। কারণ আমেরিকার সাথে ইরানের যুদ্ধের কারণে কিছু অসাধু ব্যবসায়ীরা ১ লিটার ডিজেলের সরকারি মূল্য ১২০-১২৫ টাকা। সেখানে এই অসাধু চক্রটি প্রতি লিটার ২০০-২৫০ টাকায় বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। কিছুটা চাহিদা মেটানোর জন্য বাজিতপুর পৌর শহরের পৈলনপুর এলাকায় একটি ডিপুতে প্রতিদিন হাজার হাজার মটর সাইকেল ১২০ টাকায় নেওয়ার জন্য সবাই অপেক্ষা করে। কারো কপালে ২০০ টাকার তেল নিতে গিয়ে সারাদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রতিদিন সকালে ১০ টা থেকে ১২ টা এবং বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত পুলিশ প্রহরারত অবস্থায় মটর সাইকেল আরোহীদের ডিজেল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও ডিপুর মালিকগণ। অনেক সময় তাদের উত্তেজনার কারণে পৈলনপুর ডিপুর লোকজন ডিপুর ডিজেল তৈল রেখেই বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। সেই সুযোগে বাজিতপুর অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা, কুলিয়ারচর ও ভৈরবে কিছু অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ হারে মটর সাইকেল, লড়ি ও বাসের লোকজনদের কাছ থেকে নিচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত বাজিতপুর পৈলনপুরে ডিপুতে হুন্ডার দীর্ঘলাইন দেখা যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে