সারাদেশে বিএডিসির ১২৮ টি বিক্রয় কেন্দ্রে তাদের নীতিমালার কারণে প্রায় ৭৮০ জন আনসার সদস্য, পিসি, এপিসি সদস্যরা গত কয়েক বছর ধরে বৈশাখী ভাতা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ প্রত্যেক ডিপার্টমেন্টের অফিসার, কর্মচারীরা বৈশাখী ভাতা পাচ্ছে। কিন্তু প্রত্যেক বিএডিসির বিক্রয় কেন্দ্রে কোন আনসার সদস্য বৈশাখী ভাতা পাচ্ছে না বলে তাদের অভিযোগ। নাম প্রকাশ না করার শর্তে একটি বিএডিসির বিক্রয় কেন্দ্রের কয়েকজন আনসার সদস্য এ প্রতিনিধিকে জানান, তাদের নীতিমালায় ও আনসার অফিস কর্তৃক যে নীতিমালা আছে সেখানে বলা আছে যে যেখানে দায়িত্বে আছে তাদের বৈশাখী ভাতা দেওয়ার বিধান আছে বলে উল্লেখ করা হয়। বাজিতপুর সরারচর বিএডিসির সহকারী পরিচালক তার উধবর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করলে তারা বলেন, গত কয়েক বছর ১২৮ টি বিএডিসির বিক্রয় কেন্দ্রের দায়িত্বরত আনসার সদস্যদের কাউকেই মাসিক বেতন ছাড়া বৈশাখ মাসের ২০% বৈশাখী ভাতা দেওয়ার বিধান নেই বলে উল্লেখ করা হয়। তারা বলেন, আনসার সদস্যরা যদি বৈশাখী ভাতা পেতো তাহলে তারাও মহা খুঁশি হতেন বলে এ প্রতিনিধিকে জানান।