বাজিতপুরের দিলালপুর-মাইজচর গ্রামে ব্রীজের দাবী এলাকাবাসীর

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৩:২৮ পিএম
বাজিতপুরের দিলালপুর-মাইজচর গ্রামে ব্রীজের দাবী এলাকাবাসীর

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর একসময় ব্যবসা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দেশ বিদেশে নৌকা দিয়ে ব্যবসা বাণিজ্য আয়োজন ছিল। এখন সেই ঘোড়াউত্রা নদীটি এখন দিলালপুর-মাইজচর গ্রামটি খালে পরিণত হয়েছে। এই গ্রামটি বাজিতপুর থেকে একবারে বিচ্ছিন্ন গ্রাম হিসেবে আজ পরিণত হয়েছে। মাইজচর গ্রামে মোট লোক সংখ্যা প্রায় ১০ হাজার। এই গ্রামে একজন সেই সময়কার অবসর প্রাপ্ত সচিব রয়েছেন। আজ এই গ্রামে লেখাপড়া দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। এই গ্রামে প্রাথমিক বিদ্যালয় ছাড়া মাধ্যমিক বিদ্যালয় নেই অনেক আগে থেকেই। সে জন্যই এই গ্রামটিকে অবহেলার চোখে দেখে। একজন মুমূর্ষ রোগী নিয়ে আসতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় গ্রামবাসীদের। বর্ষার সময় ঘন্টার পর ঘন্টা নৌকার জন্য বসে থাকতে হয় গ্রামবাসীদের। স্কুলগামী ও কলেজগামী শিক্ষার্থীদের ঠিকমতো নৌকা না পাওয়ার কারণে তাদের লেখাপড়া একেবারে পিছিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, মাইজচর গ্রামটি প্রায় শতাধিক লোক নৌকার জন্য ১ঘন্টারও বেশি ধরে বসে থাকতে দেখা গেছে। মাইজরচর পূর্বপাড়ার অধিবাসী মোঃ তাজুল ইসলামসহ কয়েকজন সচেতন জনতা এই প্রতিনিধিকে বলেন, মাইজচর গ্রামের লোকজনের একটি মাত্র প্রাণের দাবী মাইজচর-দিলালপুর নদীর উপর দিয়ে একটি ব্রীজ হলে গ্রামবাসী ও স্কুল,কলেজগামী শিক্ষার্থীরা শিক্ষার আলো পাবে বলে উল্লেখ করেন। তারা আরও বলেন, কিশোরগঞ্জ-৫ বাজিতপুর-নিকলী আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মজিবুর রহমান ইকবাল এর নিকট মাইজচর-দিলালপুর এর ঘোড়াউত্রা নদীর উপর দিয়ে ব্রীজের জন্য লিখিত আবেদন দিয়েছেন। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর কাছে তাদের একমাত্র আবেদন দিলালপুর-মাইজচর ব্রীজ দিয়ে গ্রামবাসীদের স্বপ্ন পূরণ করবেন কি?

আপনার জেলার সংবাদ পড়তে