রংপুরে মাদকসহ ৪ সদস্য আটক

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৬:৫৪ পিএম
রংপুরে মাদকসহ ৪ সদস্য আটক

রংপুর নগরীর কটকিপাড়া লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যারয় মাঠ থেকে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ হানি ট্র্যাপ চক্রের নারী সদস্যসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার তাদের লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আটক করা হয়। আটকৃতরা হলেন, নগরীর পূর্ব কামাল কাছনার আব্দুল হামিদের ছেলে মোতাহার হোসেন (২৬), মাহিগঞ্জের গোসাইগাড়ী এলাকার মোজাফ্ফার হোসেনের ছেলে সিফাত রহমান (২৫), মুলাটোল পাকারমাথার বাদশা হকের মেয়ে সিনথিয়া জান্নাত ও রবাটসন্সগঞ্জ মন্ডলপাড়ার এমদাদুল হকের মেয়ে মোছাঃ সাইয়াদুল জান্নাত।  বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।  অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রতারণামূলক কৌশলে হানিট্রাপের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিল। সেই ধারাবাহিকতায় আজ নগরীর লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদক সেবনের অভিযোগে এলাকাবাসী জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে মেট্রোপলিটন কোতয়ালী থানায় বিষয়টি অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটক ওই চারজনকে পুলিশের হাতে সোপর্দ করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকসেবনের উদ্দেশ্যে মাঠে অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করে তারা।  রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান, আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এসম তিনি সাধারণ জনগণকে এসব বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে