বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের

১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব শুরু

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৬:৫৫ পিএম
১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব শুরু

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ ১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড এর বিভাগীয় পর্বের প্রথম ধাপ শুরু করা হয়েছে।  এই পর্বটি রংপুর ও রাজশাহী বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ০৩ এপ্রিলশুক্রবার সকাল ১১টায় রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে আয়োজিত আনুষ্ঠানে এ বছর বিভাগীয় ও জাতীয় দুই পর্বই সরাসরি (অফলাইনে) অনুষ্ঠিত হচ্ছে, যা আবারও এই প্রতিযোগিতার আগের আনন্দময় পরিবেশ ফিরিয়ে এনেছে। এ বছরের থিম হলো: “আমাদের পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধারের জন্য বিজ্ঞানের নতুন চিন্তা”। এই থিমের মাধ্যমে তরুণদের ঊ-ঝঞঊগ ব্যবহার করে পৃথিবীকে সুস্থ, ঠিকঠাক ও নতুন করে গড়ে তুলতে উৎসাহ দেওয়া হচ্ছে। রংপুর বিভাগের প্রতিযোগিতা রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। আর রাজশাহী বিভাগের প্রতিযোগিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। এপ্রিল মাস জুড়ে ঘঊঙ টিম বাংলাদেশের সব ৮টি বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে এই বিভাগীয় পর্ব আয়োজন করবে। বাংলাদেশে এ ধরনের এটিই প্রথম ও একমাত্র উদ্যোগ। ২০১২ সাল থেকে ঘঊঙ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে, যেখানে তারা পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহ নিয়ে শেখার সুযোগ পায়। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো ভবিষ্যতের পরিবেশ নেতা ও সমস্যা সমাধানকারী তৈরি করা। পাশাপাশি, সেরা শিক্ষার্থীরা আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড (ওঊঝঙ)-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। এ পর্যন্ত বাংলাদেশ ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ২৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ঘঊঙ থেকে অনুপ্রাণিত হয়ে অনেক প্রাক্তন অংশগ্রহণকারী এখন বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে পরিবেশ ও ভূবিজ্ঞান নিয়ে পড়াশোনা ও কাজ করছে। এ বছর ঘঊঙ-কে সহায়তা করছে ঊ-ঝঞঊগ অধিৎফং এবং ঘড়ৎঃয অসবৎরপধহ অংংড়পরধঃরড়হ ভড়ৎ ঊহারৎড়হসবহঃধষ ঊফঁপধঃরড়হ (ঘঅঅঊঊ)। সহ-আয়োজক হিসেবে আছে এবড়ষড়মরপধষ ঝড়পরবঃু ড়ভ ইধহমষধফবংয এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এই আয়োজনে জ্ঞান ও কৌশলগত সহায়তা দিচ্ছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইণঊও বাংলাদেশের তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে কাজ করে। তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে