গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় পরিবেশ সম্মেলন ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। ০৩ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অডিটরিয়ামে রংপুর বিভাগের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংগঠনিক কর্মশালায় বক্তব্য রাখেন রোটারিয়ান অধ্যাপক ডাঃ মিফতাউল ইসলাম মিলন প্রতিষ্ঠাতা ও প্রধান, মুভমেন্ট ফর পাংচুয়ালিটি। আরও বক্তব্য রাখেন মোঃ রওশন হাবিব রুবেল, শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, সাবেক বিতার্কিক ও সংগঠক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ও সাবেক উপস্থাপক, রংপুর বেতার। সঞ্জয় চৌধুরী প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, গ্রিন ইকো ফাউন্ডেশন ও সাবেক সংগঠক, রিভারাইন পিপলস, ও রণন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। আলমগীর কবির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক, গ্রীন ভয়েস ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা)। মোঃ রশিদুস সুলতান বাবলু, সদস্য সচিব, (বাপা) রংপুর জেলা শাখা ও পরিচালক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, রংপুর । এ সময় রংপুর বিভাগের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।