বাজিতপুর হাটে চোর সন্দেহে গণধোলাই

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ৪ এপ্রিল, ২০২৬, ০১:২৯ এএম | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০১:২৮ এএম
বাজিতপুর হাটে চোর সন্দেহে গণধোলাই

বাজিতপুর হাটে চুরির অভিযোগে উজ্জ্বল (৪৫) নামে এক ব্যাক্তিকে গণধোলাই দিয়েছে উপস্থিত জনতা।  শুক্রবার (৩ এপ্রিল) সকালে তাকে চুরির চেষ্টাকালে এ ঘটনা ঘটে।  হাট কমিটির সূত্রে জানা যায়, গণধোলাইয়ের শিকার উজ্জলের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার কাজিপুর গ্রাম। সে ওই গ্রামের হাফেজ ফকিরের ছেলে। প্রত্যাক্ষদর্শী হৃদয় সহ অন্তত আরও ৫ জন জানান, চুরির চেষ্টাকালে উজ্জলকে হাতেনাতে ধরে উপস্থিত লোকজন। পরে তাকে গণধোলাই দেয় উপস্থিত হাটের জনতা। গণধোলাইয়ে অসুস্থ উজ্জলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ভর্তি করে চিকিৎসা করানো হয়।   তারা আরও জানান, সুযোগ বুঝে মাঝে মাঝে হাটে চুরি ছিনতাই করতো এই চোর চক্রটি।

আপনার জেলার সংবাদ পড়তে