কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মধ্যে সার ও বীজ বিতরণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও সিআইপি শরিফুল আলম। উপজেলার এক হাজার আটশত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে সার ও বীজ, রাসায়নিক সার উদ্ভোদন করা হয়েছে। গত শুক্রবারে সকালে কুলিয়ারচর উপজেলা পরিষদ হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বস্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম বলেন, আমার উপজেলার সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সব সময় যাতে সরকারি অর্থায়নে সার ও বীজের ব্যবস্থা করবেন। তিনি বলেন, তার এলাকায় গরিব কৃষকের সংখ্যা অনেক বেশি। এ অনুষ্ঠানের সভাপত্বিত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার। আরো উপস্থিত ছিলেন, ভৈরব-কুলিয়ারচরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক এমএ হান্নান পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ আলম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। কৃষি অফিস সূত্রে জানা গেছে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-১ মৌষমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রনোধনা কর্মসূচী বাস্থবায়ন করা হচ্ছে। কর্মসূচীর আওতায় প্রতিজন কৃষক কে ৫ কেজি আউশ ধানের বীজ ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি প্রদান করা হবে। যানা যায় এই কর্মসূচীর মাধ্যমে কুলিয়ারচর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সরাসরি এর আওতায় আনা হবে।