কিশোরগঞ্জে

অন টেস্ট লিখা মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ৬ এপ্রিল, ২০২৬, ০৬:১২ পিএম | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৬:১২ পিএম
অন টেস্ট লিখা মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

কিশোরগঞ্জের একটি ফিলিং স্টেশনে অন টেস্ট লিখা মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনওর হাতে আটক হয়েছেন কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী শিহাব আহমেদ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে এই ঘটনাটি ঘটে। জানা গেছে , কারারক্ষী শিহাব আহমেদ অন টেস্ট লিখা একটি কালো মোটরসাইকেল নিয়ে সদরের চৌধুরী ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। সাধারণ বাইকাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করলেও কারারক্ষী সেই লাইন পেরিয়ে প্রথা ভেংগে তেল নিতে থাকেন। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কামরুল হাসান মারুফ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বণ্টন কার্যক্রম মনিটরিং করছিলেন। মোটরসাইকেলটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না দেখে তিনি কারারক্ষীকে থামান এবং তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। এ সময় কারারক্ষী শিহাব আহমেদ মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ বিষয়ে ইউএনও  মো.কামরুল হাসান মারুফ বলেন, আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমাকে অবগত করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে