গাইবান্ধার পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে জুুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ চত্বরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বারী সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) সুশীল চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার এসআই শাহনেওয়াজ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদা খাতুন ও শিক্ষার্থী জারিন তাসনীন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী-অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আই.ম মিজানুর রহমান মিজান।
এরপর সৃজনশীল মেধা অন্বেষণ (বাংলাদেশ স্টাডিজ) জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত মোছা. মেহজাবিন চৌধুরী জান্নাতি এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।