ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর এলাকায় হোল্ডিং মালিকগনের সাথে মতবিনিময় সভা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ। গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল পাঁচটায় গফরগাঁও পৌরসভায় ৬ নং ওয়ার্ডের ১ নং গলিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ৬নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে থাকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুূনসহ হোল্ডিং মালিকগন উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ পৌরসভায় হোল্ডিং কর আদায়, এসেসমেন্ট ও বকেয়া বিষয়ে হোল্ডিং মালিকগনের সাথে কথা হয়। এসময় ওয়ার্ডের হোল্ডিং মালিক ও নাগরিকগণ তাদের ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শেষে নাগরিকগনকে নিয়ে এলাকা পরিদর্শন করা হয়। তারা এলাকার ড্রেন পরিষ্কার করা সহ একটি ব্রিক ডাস্টবিন করে দেওয়ার জন্য অনুরোধ জানান।